রাজশাহীতে ইমাম নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১
রাজশাহী প্রতিনিধি: ঈদুল ফিতরের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুরে বিএনপির ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকায়ো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলাউদ্দিন একই গ্রামের মৃত মালা বখসের ছেলে। জানা গেছে, আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পুলিশের দাবি, আলাউদ্দিন বিএনপি কর্মী। তবে ঘটনার পর জামায়াতের নেতাকর্মীরা আলাউদ্দিনকে তাদের কর্মী দাবি করে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আসন্ন ঈদুল ফিতরের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত আলাউদ্দিন বিএনপির সমর্থক বলে আমরা জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি