৫ মে ২০২৬

রাজশাহীতে এন্ড্রু কিশোরের নামে ভবনের নামকরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীতে এন্ড্রু কিশোরের নামে ভবনের নামকরণ
বাংলাপ্রেস ডেস্ক: প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের নামে রাজশাহী কোর্ট অ্যাকাডেমির নবনির্মিত একটি ভবনের নামকরণ করা হয়েছে। রাজশাহীতে জন্ম নেওয়া কিংবদন্তী এ সংগীত শিল্পী এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন। ২০২০ সালের ৬ জুন না ফেরার দেশে পারি জমান এন্ড্রু কিশোর। এন্ড্রুর স্মৃতিকে ধরে রাখতেই তার নামে স্কুলের ভবনের এই নামকরণ। সোমবার (২৮ মার্চ) সকালে রাজশাহী কোর্ট অ্যাকাডেমির নতুন দুটি ভবনের উদ্বোধনের সময় এই নামকরণ করা হয়। এ সময় আলাদা আরেকটি ভবনের নাম করা হয় কোর্ট অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য বিশিষ্ট আইনজীবী খন্দকার আশরাফ হোসেনের নামে। যে কয়জনের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে, তার মধ্যে খন্দকার আশরাফ হোসেন ছিলেন অন্যতম। স্কুল কর্তৃপক্ষ নিজেই বিশিষ্ট এই দু'জনের নামে ভবন দু'টির নামকরণের প্রস্তাব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনগুলোর উদ্বোধন করেন রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা। পরে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, কোর্ট অ্যাকাডেমি একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুল থেকে পাশ করে অনেক শিক্ষার্থীরা আজকে বড় জায়গায়। আমি সাংসদ হওয়ার পরে স্কুলটিকে জীর্ণ অবস্থা থেকে আজকে উন্নতমানের ভবনে রূপান্তরিত করা হয়েছে। কোর্ট অ্যাকাডেমির যেকোনো বিষয়ে আমি সবসময় পাশে আছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি