৫ মে ২০২৬

রাজশাহীতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজশাহীতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্কঃ রাজশাহীতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। আক্রান্তের হার গত দিনের তুলনায় ১৩ শতাংশ বেশি। মৃতদের ১০ জন রাজশাহীর, তিনজন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নাটোরের ও একজন নওগাঁর ও একজন পাবনার। মৃতদের ১২ জন করোনা পজেটিভ ছিলেন। পাঁচজন ভর্তি ছিলেন করোনা উপসর্গ নিয়ে। এ নিয়ে জুন মাস থেকে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা ৩৯৩। এদিকে ২১ দিনের লকডাউনের পরেও রাজশাহীতে কমছে না করোনা সংক্রমণ। ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ মিলেছে ৩৬.৮৫ শতাংশের শরীরে। যা গেল দিনের তুলনায় ১৩ শতাংশ বেশি। এর আগে পহেলা জুলাই করোনা ও উপসর্গে ২২ জন মারা যান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি