৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক: প্রশাসন ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে নাটোরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। এতে কয়েকদিন ধরে চলা পরিবহন সংকটের অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন।

এর আগে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে গত শুক্রবার সকাল থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে রাজশাহী বাস টার্মিনালে আটকা পড়েন শত শত যাত্রী। গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকেরা। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারী ‘তুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে রাখে।

পরে আটকে রাখা বাসগুলো ছেড়ে দেয়া হলেও দুই জেলার পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি রাজশাহী থেকে কিছু বাস ছেড়ে গেলেও নাটোরে সেগুলো আটকে দেয়ার অভিযোগ ওঠে। এতে ঢাকা, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটন বলেন, নাটোর হয়ে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো পুঠিয়া পর্যন্ত গিয়ে ফিরে আসছিল। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বাসগুলোকে নাটোর অতিক্রম করতে দিচ্ছিলেন না। এ অবস্থায় বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। পরে প্রশাসন ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে নাটোরের বাস মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয়। এরপরই রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক করা হয়।

বাস চলাচল শুরু হওয়ায় রাজশাহী বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ সময় ধরে বাস না পেয়ে ভোগান্তিতে থাকা যাত্রীরা এখন নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দুই জেলার বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের স্থায়ী সমাধান হলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি