৬ মে ২০২৬

রাজশাহীর জনসভায় নৌকায় ভোট চেয়ে ওয়াদা করালেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীর জনসভায় নৌকায় ভোট চেয়ে ওয়াদা করালেন প্রধানমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় নৌকায় ভোট চাইলেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ওয়াদাও করান। রোববার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার সময় ভোট চান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যে ওয়াদা দেয়, তা রক্ষা করে। বিএনপি জঙ্গিবাদ ও লুটপাটসহ নানা অপকর্মে জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে।’ বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা করোনাকালীন সময়ে বিনা পয়সায় করোনা টেস্ট করা ও ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। আমরা ১ কোটি মানুষের জন্য টিসিবি কার্ড করে দিয়েছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি।’ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগনের জন্য কাজ করে। আমাদের দেশের একজনও গৃহহীন থাকবে না। কোনো মানুষ না খেয়ে থাকবে না, সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ কাজ করছে।’ শেখ হাসিনা বলেন, 'জিয়াউর রহমান বাধা দিয়েছিল আমাকে দেশে আসতে দেবে না। আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। আবার ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখনো আমি বিদেশে গিয়েছিলাম, আমার ছেলের বউ অসুস্থ ছিল। আমাকে দেশে ফিরতে দেবে না। আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম। আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল। আমি বলেছি, আমি যাব। এই কেস আমি মোকাবিলা করবো। আমি দেশে ফিরে এসেছি শুধু বাংলার মানুষের কথা চিন্তা করে।' বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি