৭ মে ২০২৬

রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপ, পুড়ে গেছে আসবাব ও বইপত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপ, পুড়ে গেছে আসবাব ও বইপত্র
বাংলাপ্রেস ডেস্ক : রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত একটি বিদ্যালয়ের অফিসকক্ষে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে জানালার কাচ ভেঙে কক্ষের কিছু আসবাব ও বইপত্র পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আক্কেলপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে। এর আগেও বিদ্যালয়টি ভোটকেন্দ্র ছিল। তবে এ ধরনের ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, রাত দুইটার পর ঘটনাটি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষে ককটেল ছুড়ে মারে। জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা বইপত্র পুড়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি ককটেলজাতীয় বস্তু ফেলে যায়।ককটেলসদৃশ বস্তু দুটি ঘিরে রেখেছে পুলিশছবি: প্রথম আলো পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং ককটেলসদৃশ বস্তু দুইটি ঘিরে রাখে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার সাংবাদি গনকে বলেন, বিদ্যালয়ের জানালার কাচ ভেঙে গেছে। আইপিএসের ব্যাটারির ক্ষতি হয় এবং বইপুস্তক পুড়ে যায়। বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি