৫ মে ২০২৬

রাজশাহী অভিমুখে রোড মার্চ কর্মসূচি স্থগিত করেছে ঐক্যফ্রন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজশাহী অভিমুখে রোড মার্চ কর্মসূচি স্থগিত করেছে ঐক্যফ্রন্ট

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে দাবির বিষয়ে সুরাহা না হওয়ায় রোডমার্চ করে রাজশাহীর সমাবেশে যাওয়ার কর্মসূচি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। দ্বিতীয় দফা সংলাপে গণভবনে বুধবার তিন ঘণ্টার আলোচনা শেষ বিকালে বেইলি রোডে কামাল হোসেনের বাড়িতে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সাত দফা আদায়ের জন্য আমরা আন্দোলনে আছি। কাল পদযাত্রা হবে। পরশু রাজশাহীতে সমাবেশ। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঐক্যফ্রন্টের রোড মার্চ কর্মসূচি স্থগিতের কথা জানান।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতারা আলোচনা করে কালকের রোড মার্চ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরশু রাজশাহীতে সমাবেশ হবে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংলাপ নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন, এছাড়া সিইসি ভাষণ দেবেন। সেগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে রোড মার্চ স্থগিত করা হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি