৮ মে ২০২৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছে
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গরিব ও খেটে খাওয়া মানুষের জন্য ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে পুলিশ লাইন্সে ৯ মণ ওজনের একটি গরু বিক্রির উদ্দেশে জবাই করা হয়। নগরীর পুলিশ লাইন্স সংলগ্ন এলাকার বাসিন্দারা এই মাংস কেনেন। একজন সর্বোচ্চ দুই কেজি করে মাংস কিনতে পেরেছেন। ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এমন উদ্যোগ নেওয়ার জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয় , কৃষি বিপণন অধিদপ্তর ১৫ মার্চ ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করলেও রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে এসেছে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এই উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকার মূল্যে গরুর মাংস কিনতে পারবেন, তেমনি ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে উদ্যোগী হবেন বলে পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি