রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় বিএনপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কক্সবাজার প্রতিনিধি : অসুস্থতার অজুহাতে দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি এমনটাই অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমান বন্দরে তথ্যমন্ত্রী বলেন, বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া। যেভাবে এখন করছে তারেক রহমান।
আরও পড়ুন : বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া : এ্যানি
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা বেগম খালেদা জিয়ার জন্য প্রদর্শন করেছেন তারা সেটি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী প্রশাসনিক আদেশে আইনী ক্ষমতায় খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার যে ব্যবস্থা করেছেন এটি এখন পুনঃবিবেচনা করা হবে কিনা সেটিই এখন ভাবতে হবে। এর আগে দুপুরে একদিনের সফরে কক্সবাজার আসেন মন্ত্রী। রাতে যোগ দেবেন বাংলাদেশ টেন আউটস্টেন্ডিং ইয়ং পারসন এ্যাওয়ার্ড অনুষ্ঠানে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি