রাজনগর গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে মহিলা ও শিশুসহ ৩জনের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে ভিন্ন দূর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে-২০১৯ ইং) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ জনের মৃত্যু হয়। এর আগের দিন রোববার আরো একজন মারা গিয়েছে।
স্থানীয়রা জানান,সোমবার দুপুরের দিকে রাজনগর গ্রামের জহুরুল ইসলামের শিশু ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ (৪) বাড়ির পাশে একটি ডোবার পাড়ে খেলা করছিল। অসাবধানবশত সে পানিতে ডুবে মারা যায়। এর ৩ ঘণ্টা পর বিকেলে একই গ্রামের কৃষক আরিফুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন নিজ বসতবাড়ির টিনের ঘরের সাথে টাঙ্গানো তারে ভেজা কাপড় রাখতে গেলে, বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা যান। এর আগের দিন রোববার দুপুরে একই গ্রামের সাজু (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিজ গ্রামের এক কৃষকের নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে মারা যান।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে একই গ্রামের তিন জনের মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি