৮ আগস্ট ২০২৬

রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছে শিবির: আব্দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম
রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছে শিবির: আব্দুল কাদের

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে ছাত্রশিবির, এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান। 

তিনি বলেন, ‘৫-ই আগস্টের পরে ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় আছে। ঐ সময়ে সুসংগঠিত ফোর্স হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে শিবিরের হাতে ছিল, তারা কেবল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে নতুন সম্ভাবনার দ্বারকে রুদ্ধ করেছেন।’ 

তিনি আরও যোগ করেন, ‘রাজনীতিতে নোংরামির চর্চা শুরু করেছেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে।’

নাম উল্লেখ না করে শিবিরের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে তিনি অযোগ্য বলে আখ্যা দেন। তার অভিমত, এর ফলে শিবিরকেই ফল ভোগ করতে হচ্ছে।

তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে সভ্য-ভব্য বলে নামডাকওয়ালা শিবির এক্ষেত্রে অনেক যোগ্যতাসম্পন্ন মানুষকে সামনে আনতে পারতো কিন্তু নিয়ে আসছে নিম্নস্তরের কিছু অযোগ্য লোককে, যারা সংগঠন এবং রাজনীতি; দুইটার কালচারকেই নষ্ট করছে, রীতিমতো ডুবাইছে।’সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি