৯ আগস্ট ২০২৬

রাজনীতির জন্য ছবি ছাড়লেন মিমি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতির জন্য ছবি ছাড়লেন মিমি!

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মধ্য দিয়ে টালিউডে যাত্রা শুরু করে পরে ‘বোঝে না সে বোঝে না’, ‘ক্রিসক্রস’, ‘ভিলেন’, ‘টোটাল দাদাগিরি’ ছবি উপহার দিয়ে দর্শক নন্দিত হয়েছে। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন এই নায়িকা। আর রাজনীতিতে নাম লিখিয়েই নতুন ছবি ছেড়ে দিলেন মিমি।

সম্প্রতি পরিচালক বিরসা দাশগুপ্তার ‘বিবাহ অভিযান’ নামের একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল মিমির। কথা ছিল মার্চ মাসেই এই ছবির শুটিং শুরু করবেন মিমি। নির্বাচনের প্রার্থী হয়ে যাওয়ায় এই ছবি ছেড়ে দিতে হলো তাকে। ছবিটিতে মিমির বিপরীতে অভিনয় করার কথা ছিল অঙ্কুশের।

লোকসভা নির্বাচনে যাদবপুর তৃণমূলের প্রার্থী হয়েছেন মিমি। একই সঙ্গে সিনেমা ও রাজনীতি ও নির্বাচন সামাল দেওয়া সম্ভব নয় বলে এই ছবি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মিমি বলেন, ‘আপাতত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই পালন করব। এই ছবিটিতি অভিনয় করতে পারছি নিা। আমি ‘বিবাহ অভিযান’ ছবির টিমের সাফল্য কামনাও করছি।’

ছবিতে অঙ্কুশ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি