৪ মে ২০২৬

রাজনীতি নিয়ে কি বলছেন শ্রাবন্তী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতি নিয়ে কি বলছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: জোড়াফুল থেকে দাঁড়িয়েছেন মিমি-নুসরত। অপরদিকে, পদ্মফুল থেকেও উঠে এসেছে একাধিক তারকাদের নাম। সৌজন্যে আসন্ন লোকসভা নির্বাচন। মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের সঙ্গে নাম উঠে এসেছে ডিজাইনার অগ্নিমিত্রা পাল এবং অভিনেত্রী শ্রাবন্তীরও। অভিনেতা দেবের এই নিয়ে রাজনীতির ময়দানে পাঁচে পা। অন্যদিকে রয়েছেন শতাব্দী, মুনমুন সেনের মতো নামও। শ্রাবন্তীর সমসাময়িক অভিনেত্রীরা তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জল্পনা উঠেছিল তিনিও নাকি লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চলেছেন। তবে, তৃণমূলের হয়ে নয়। তিনি দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে! ইতিমধ্যে শ্রাবন্তী নাকি সেই প্রস্তাবও পেয়েছেন।- এমনটাই শোনা গিয়েছিল কানাঘুষো।

তবে, সমস্ত জল্পনা-কল্পনা ধূলিসাৎ করে দিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রাবন্তী। তাঁর বক্তব্য, “আমার পাগলের মতো লাগছে! চারদিক থেকে মানুষ অনবরত প্রশ্ন ছুঁড়ে যাচ্ছেন, আসন্ন লোকসভা ভোটে আমি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি কিনা! আচ্ছা, আমি যদি রাজনীতিতে যোগদানই করি, তাহলে লুকোতে যাব কেন বলুন তো!” বিরক্ত হয়ে অভিনেত্রী এমনটাই জানান।

রবিবার সন্ধেবেলায় তিনি এক টুইট করে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করে দিয়েছেন তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে। সেখানে তাঁর সপাট উত্তর তিনি কোন রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না! টুইটে শ্রাবন্তীর বক্তব্য, আমার সমস্ত বন্ধু এবং ভক্তদের উদ্দেশ্যে বলছি-দিনকয়েক ধরেই শুনছি আমি নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাঁদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি! আমি সাফ জানাতে চাই যে, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষের মনোরঞ্জন করা, আর আমি তাই করছি। আমি সমস্ত টিভি চ্যানেলগুলোকেও জানাব যে এধরনের কোনও খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন। অনুরোধ করব এ ধরনের ভুয়ো খবরে কান না দিতে! দেশের উন্নতি হোক, তা সবসময় কাম্য। আর যে রাজনৈতিক দল দেশের উন্নতির জন্য কাজ করবে, আমার সমর্থন তাঁদের জন্যই থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি