৬ মে ২০২৬

রাজনীতি নিয়ে খালেদা জিয়ার মুচলেকার তথ্য সঠিক নয়: আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজনীতি নিয়ে খালেদা জিয়ার মুচলেকার তথ্য সঠিক নয়: আইনমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুচলেকা দিয়েছেন আর রাজনীতি করবেন না—এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ‘১১শ ওরিয়েন্টেশন কোর্সের’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন মন্ত্রী এ তথ্য জানান। গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না—এমন মুচলেকা দিয়েছেন। তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আনিসুল হক বলেন, ‘গত ২৬ জানুয়ারি সংসদে একজন সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, সেটা একদম ভুল না। তবে আমার যতদূর মনে পড়ে, এমন কথা ছিল না।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি