রাজধানীতে ভবনের গ্যারেজে আগুন, শিশুসহ নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর বাবুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি