৮ মে ২০২৬

রাজধানীতে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রাজধানীতে তীব্র গরমের পর  স্বস্তির বৃষ্টি
বাংলাপ্রেস ডেস্ক: টানা তাপপ্রবাহের পর আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। এতে স্বস্তি মিলেছে জনজীবনে। মঙ্গলবার দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। বিকেল সোয়া ৩টার পর রাজধানীর নেমে আসে বৃষ্টি। বৃষ্টির পরও আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি না হলেও এতে রাস্তাঘাট ভিজেছে এবং তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে। ফলে জনমনে নেমে এসেছে স্বস্তির আবহ। তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অনেককে অবশ্য ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে। তবে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর। এর আগে সকালের পূর্বাভাসে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আজ দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজকে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি