৬ মে ২০২৬

রাজধানীতে নিজ বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজধানীতে নিজ বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী মিরপুরের নিজ বাসা থেকে বিপ্লব জামান নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংরেজি ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পল্লবী থানা পুলিশ ও সিআইডি’র ফরেনসিক টিম মরদেহ উদ্ধার করে। মিরপুর বিভাগের উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লা জানান, মিরপুরের পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ এলাকার একটি বাসায় গত দুই বছর ধরে বিপ্লব জামান ভাড়া থাকতেন। তিনি গত সাতদিন ধরে অফিসে যাচ্ছিলেন না। অফিস থেকে তার সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না। তিনি আরও বলেন, তখন অফিস থেকে বাড়ির মালিক রফিকুল ইসলামের কাছে ফোন করে জানানো হয়। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে লক করা। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখা যায়, মালামাল অক্ষত আছে। তবে বিপ্লব জামান বারান্দার বেলকুনীতে পড়ে ছিলেন। বিপ্লব জামানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকার অন্য এলাকায় থাকেন। বিপ্লব অসুস্থতায় মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সুরতহাল শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন উপ-কমিশনার জসীম উদ্দিন মোল্লা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি