৪ মে ২০২৬

রাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি

জীবনযাপন ডেস্ক: রাজধানীতে শনিবার সকালে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে মানুষদের দুর্ভোগে পড়তে হয়। অনেকেই কাকভেজা হয়ে অফিসে ঢুকেছেন।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আগারগাঁও এলাকায় বৃষ্টির পরিমাণ কম হলেও মিরপুর, খিলগাঁওয়ে একটু বেশি হয়েছে। এছাড়া হাতিরঝিল, কলাবাগান, কারওয়ান বাজারের দিকে বৃষ্টি হয়েছে।ঢাকায় ২ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে সকালে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। এতে মানুষদের দুর্ভোগে পড়তে হয়।অনেকেই কাকভেজা হয়ে অফিসে ঢুকেছেন। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুই দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি