৫ মে ২০২৬

রাজধানীতে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক : রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা জাগো নিউজকে বলেন, বনানী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে দুর্বৃত্তদের কোপানো পর নাসির নামে এক যুবক তাকে ঢামেকে নিয়ে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, আমার বাসা মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে। রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢামেকে চিকিৎসাধীন। রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি