৭ মে ২০২৬

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’  দুজন নিহত

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বাড্ডা ও মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী ও তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এসব ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর বাড্ডা থানার পাঁচখোলা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২৯ মামলার এক মাদক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। এদিন দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান জানান, একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা ও মাদকের টাকা ভাগ-বাটোয়ারা করছে- এমন খবরে টহল টিম বাড্ডা থানাধীন পাঁচখোলা এলাকায় যায়।

সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলে ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এএসপি কামরুজ্জামান জানান, নিহতের নাম মহারাজ (৪০)। তিনি ২৯টি মাদক মামলার আসামি। ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, শর্টগান ও ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বলেন, রাতে খবর পাই শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‍্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি