৭ মে ২০২৬

রাজধানীতে বাস ও দুটি প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীতে বাস ও দুটি প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মৎস্য ভবনের সামনে ঘটা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ‘প্রতিযোগিতা করে’ চালানোর সময় স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, স্বাধীন পরিবহনের একটি বাসসহ একাধিক যানবাহনের সংঘর্ষ ঘটে। একে অপরকে পেছনে ফেলতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বাধীন পরিবহনের বাসটির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এতে একাধিক প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে একজনের বয়স ৬০ ও আরেকজনের বয়স ২৫ বছরের মতো।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘বাসসহ অন্যান্য যানবাহনের প্রতিযোগিতার একপর্যায়ে দুর্ঘটনাটি ঘটে।’ তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে আছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।

স্বাধীন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জহিরুল ইসলাম। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি