৬ মে ২০২৬

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন,নিয়ন্ত্রণে ১৬ টি ইউনিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন,নিয়ন্ত্রণে ১৬ টি ইউনিট

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয়তলায় আগুন লেগেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ১৬টি ইউনিট আগুন নেভাতে গেছে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন।হাসপাতালের নতুন ভবনে স্টোর রুমে আগুন লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে ১৬টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

আগুন লাগার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মূমুর্ষূ রোগীদের পাশের হাসপাতালে স্থানান্তর করা হয়। সাধারণ রোগীদের বের করে আনা হয় হাসপাতালের সামনের মাঠে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি