৬ মে ২০২৬

রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণ, ওসিসহ ৪ পুলিশ আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণ, ওসিসহ ৪ পুলিশ আহত

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য’সহ ৫ জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ডিএমপির ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন জানিয়েছেন, রাতে পুলিশের অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়। তাদের কাছে থাকা ওয়েট মেশিন সদৃশ একটি বস্তুই ভোরের দিকে বিস্ফোরিত হয়। থানার দোতলায় ওসি অপারেশনের রুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওসি অপারেশন’সহ চার পুলিশ সদস্য ও একজন সিভিলিয়ান স্টাফ আহত হন। সন্ত্রাসীদের কাছে দুটি অস্ত্রও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

আহতের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। একজনকে নেয়া হয়েছে চক্ষু হাসপাতালে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি