রাজধানীর ১০ রুটে চলবে নারীদের জন্য ‘পিংক বাস’
বাংলাপ্রেস ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে ১০টি রুটে চালু হচ্ছে নারীদের জন্য নির্ধারিত ‘পিংক বাস’। প্রাথমিক পর্যায়ে ১০টি বাস চলবে এসব রুটে।
সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচলকারী এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে পিংক বাস চলবে।
রাজধানীতে চলাচলকারী বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, কর্মস্থল ও পরিবহনকেন্দ্রকে যুক্ত করে। ফলে নারীদের দৈনন্দিন যাতায়াত আরো সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাসটি থামবে।
তালতলা-মতিঝিল
তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় এলাকায় চলবে।
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারি (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন এলাকায় যাত্রাবিরতি থাকবে।
মিরপুর ১০-মতিঝিল
মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল হয়ে চলবে বাসটি।
মিরপুর-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল এলাকায় যাত্রাবিরতি থাকবে।
মিরপুর ১২-মতিঝিল
মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাস থামবে।
নারায়ণগঞ্জ-ঢাকা
চাষাঢ়া, শিবু মার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল হয়ে চলবে বাসটি।
মোহাম্মদপুর-মতিঝিল
মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল ও কমলাপুর এলাকায় যাত্রী পরিবহন করবে।
আব্দুল্লাহপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল হয়ে চলাচল করবে।
গাজীপুর-বিমানবন্দর
গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর ও বিমানবন্দর এলাকায় চলবে বাসটি।
সংশ্লিষ্টরা বলছেন, নারীদের জন্য নির্ধারিত এসব রুট রাজধানী ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ কর্মস্থল, আবাসিক এলাকা ও পরিবহনকেন্দ্রের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করবে। নারীচালক ও কন্ডাক্টর থাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি