১২ মে ২০২৬

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে ঝরল ৬ প্রাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে ঝরল ৬ প্রাণ
বাংলাপ্রেস ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ বুধবার সকাল ৯টায় জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সে সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস এসে পুনরায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৩ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই শিশুরটির মা’সহ আরও ৩ জন মারা জান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি