৫ মে ২০২৬

রাজারহাটে পুত্রের কুঠারের আঘাতে মা খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে পুত্রের কুঠারের আঘাতে মা খুন

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) থেকে : রাজারহাটে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুঠারের আঘাতে মা মেহেরজান মিনু (৫২) খুন হয়েছে। ২০ মার্চ (শুক্রবার) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক পুত্র মন্তাজুল (৩০) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

মন্তাজুলের ছোট ভাই মোস্তাফা কামাল জানান, তার বড় ভাই মন্তাজুল ৭/৮বছর আগে মাদকাসক্ত ছিল। ২/৩ বছর ধরে সে মাদক নেয় না। তবে তার আচরণ স্বাভাবিক ছিল না। প্রায় সে লোকজনকে মারধর করতো। তার পাগলামির জন্য স্ত্রী ৫বছর আগে ছেড়ে চলে যায়।

ঘটনার দিন মা ঘরে বসে যোহরের নামাজ আদায় করছিলেন। এ সময় মাকে নামাজরত অবস্থায় সে কুঠার দিয়ে শরীরে বারবার কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেরজান মিনু বেগমের স্বামী সোলায়মান একজন কৃষক। চার ভাই এক বোনের মধ্যে মন্তাজুল দ্বিতীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান, পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি