৮ মে ২০২৬

রাজারহাটে ছাত্রীদের উত্ত্যক্ত করায় এক যুবকের কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজারহাটে ছাত্রীদের উত্ত্যক্ত করায় এক যুবকের কারাদণ্ড

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রাম জেলার রাজারহাট ফাযিল ডিগ্রি মাদ্রাসার এক ছাত্রকে মারধর এবং ৪ ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে উত্যক্ত করায় মো: রাসেল মিয়া (২০) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: যোবায়ের হোসেন এ দন্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো:রাসেল মিয়া রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের আব্দুল সালামের ছেলে। জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজারহাট ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহপাঠী ১ ছাত্র ও ৪ ছাত্রী দুপুর ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজারহাট রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী বটের তল এলাকায় তাদের পথরোধ করেন রাসেল। এরপর ছাত্রটিকে মারধর এবং ছাত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ সময় এক ছাত্রী মোবাইলে মাদ্রাসার অধ্যক্ষকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বখাটে রাসেলকে আটক করে। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, দণ্ডাদেশ হওয়ার পরপর রাতেই রাসেল মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি