৮ মে ২০২৬

রাজারহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজারহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: আজ ২৮ সেপ্টেম্বর শনিবার প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব রাজারহাট চত্বরে প্রেসক্লাব ও সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের যৌথ আয়োজনে সাংবাদিক ও শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাইফুল মোস্তফা, সহকারী অধ্যাপক দিলরুবা বেগম, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুস ছালাম প্রমূখ। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে প্রেসক্লাব রাজারহাটের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল(চাঁদ) সহ তার লোকজন পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে রাজারহাট আসার সময় বৈদ্যের বাজারের বানুর বাজার নামক স্থানে পৌঁছিলে দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে রশি দিয়ে মোটর সাইকেলের গতি রোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় মশিউর রহমান বিপ্লব (৩০)কে প্রধান আসামী করে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন রিতা বাদী হয়ে ৮ জনের নামে রাজারহাট থানায় ছিনতাই- চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ এনে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি