৭ মে ২০২৬

রাজাপুরে সাংবাদিক সোহাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজাপুরে সাংবাদিক সোহাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে: সাংবাদিক সোহাগের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও তার সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় মাঠে নেমেছেন রাজাপুরে স্থানীয় সর্বস্তরের নাগরিকবৃন্ধ।

সচেতন জনতার ব্যানারে রাজাপুরের অসাধু ওষুধ ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধসহ সাংবাদিক আহসান হাবিব সোহাগ ও আদনান হোসেনসহ ৮জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ ২২ জুন সোমবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্ধ, কৃষক, শ্রমিকসহ সহস্রাধিক নারী পুরুষ কর্মসূচীতে অংশগ্রহন করেন। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের স্বার্থে ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি শুরু করলে স্থানীয় অসাধু ফার্মেসি ব্যবসায়ীদের একটি দুষ্ট চক্র সাংবাদিক আহসান হাবিব সোহাগ এবংতার ব্যবসা প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। এ চক্রটি বিভিন্ন সময় সোহাগের ব্যাবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অপপ্রচার ও জেলা-উপজেলা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে লেলিয়ে দেয়ার হীন তৎপরতা চালিয়েছে।

এসবের পেছনে স্থানীয় আরেক ফার্মেসি মালিকের পুত্র রাজাপুর কলেজের তরুন প্রভাসক ও সাংবাদিক সরাসরি নেতৃত্ব দিচ্ছে। এই কলেজ শিক্ষক সাংবাদিকের নির্দেশে তার খালাতো ভাই আফজাল ফার্মেসির মালিক আফজাল ও তার লোকজন সম্প্রতি সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, কর্মীদের মারধর, লাঞ্ছিত, লুটপাট ও ভাংচুর চালায়। এসময় ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে পুলিশে দেয়া হয়েছিল।

এ ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়। সমাবেশ ও মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা হয়রাণীমূলক মামলা প্রত্যাহারসহ সিন্ডিকেট গঠন করে চড়ামূল্যে ওষুধ বিক্রি বন্ধ করতে জরুরী ভিত্তিতে জেলা-উপজেলা প্রশাসনের সুদৃষ্টি ও আইনগত হস্থক্ষেপ কামনা করেছেন। সমাবেশে বক্তব্য রাখেন, রাজাপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক জমাদ্দার, উপজেলা আওয়ামলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল ও বন্দর কমিটির নেতা হুমায়ুন কবির হিমু প্রমূখ।

এদিকে নাগরিক স্বার্থের বিরোধী ঔষধ সিন্ডিকেট চড়া দামে ঔষধ বিক্রি নিন্দা ও সাংবাদিক আহসান হাবিব সোহাগের পরিচালনাধীন ইসলামিয়া ফার্মেসি এবং সোহাগ ক্লিনিকে ঔষধ সরবরাহ বন্ধের প্রতিবাদ জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। সোহাগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজাপুর উপজেলা শাখার সভাপতি ও ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি