২১ জুন ২০২৬

রাজাপুরে নিখোঁজের তিনদিন পরে রাকিবের লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজাপুরে নিখোঁজের তিনদিন পরে রাকিবের লাশ উদ্ধার

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে: নিখোঁজ হওয়ার ৩দিন পর ঝালকাঠির রাজাপুরে চল্লিশ কাউনিয়া গ্রাম সংলগ্ন বিশখালী নদী থেকে মো. রাকিব হাওলাদার (২২) নামে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে উক্ত এলাকায় স্থানীয়রা লাশ ভাসতে দেখে সংবাদ দিলে তাদের সহযোগীতায় পরিবারের সদস্যরা মৃত রাকিবের লাশ উদ্ধার করে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট এলাকায় এক দুর্ঘটনায় পুখরিজানা গ্রামের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে ও বরিশাল হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী মো. রাকিব নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সাথেই নোঙর করা ছোট একটি বালূর জাহাজে বসে কয়েকজন বন্ধুকে নিয়ে গল্প করছিল রাকিব। এ সময় নদী থেকে ঢাকাগামী একটি বড় লঞ্চ সেখান থেকে যাওয়ার সময় লঞ্চের ঢেউ এসে বালুর জাহাজে আছড়ে পড়ে। এতে শরীরে পানি ঝাপটা লাগলে গল্পরত সবাই লাফিয়ে লঞ্চঘাটের পন্টুনে উঠতে পারলেও রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় নদীর স্রোত ও ঢেউয়ের তোড়ে বালুর জাহাজটি লঞ্চঘাটের পন্টুনের সাথে এসে মিশে যায়। পন্টুন ও বালুর জাহাজের মাঝখানে চাপাপড়ে রাকিব নদীতে তলিয়ে যায়। তারা আরো জানায়, রাতভর স্থানীয় ভাবে খোজখবরের পর নিখোঁজ রাকিবের স্বজনরা রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ট্রলারযোগে অনুসন্ধান চালিয়ে কোন সন্ধান করতে পারেনি।

এঅবস্থায় ঝালকাঠি ও বরিশাল ফায়ার ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরীদের সহযোগীতায় নিয়ে শুক্রবার পর্যন্ত ঘটনাস্থলের পূর্ব ও পশ্চিম দিকের অন্তত ১০ কিলোমিটার এলাকায় ট্রলার ও জাল দিয়ে অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়। বিষখালী নদীতে তীব্র স্রোত ও পূর্নিমার প্রভাবে পানিবৃদ্ধির কারনে ডুবুরি দলের কাজ করতে বেগ পেতে হয়েছে বলে রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জলিল সিকদার জানিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি