২০ জুন ২০২৬

রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: এখানে কোন অভিনয় নেই, নেই কোন সিনেমার শুটিং এর স্ক্রিপ্টে থাকা দৃশ্য ধারণ। শত কিলোমিটার দূরে সূদুর মালদ্বীপে এখন রাজ-শুভশ্রী। এই নির্জনতার মাঝে, সাগরের নীল পানিতে ভেজা কিছু দৃশ্যের ছবি দেখে পাঠকের মনে হতে পারে, বোধয় কোন শুটিং এর জন্য তারা প্রস্তুত। না পাঠক এমন কিছু নয়। শুধু ঘুরতেই গিয়েছেন অভিনেতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একান্তে কিছু সময় কাটানোর জন্যই তাদের এতো দূরে যাওয়া। তবে নিজেদের এমন অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বেশ সরব করে দিয়েছেন তাদের ভক্তকুল। তবে ভক্তের মনে নানা প্রশ্ন জাগলেও কিংবা তাদের দুজনার ছবি দেখে ভাববেন না তাদের ছেলে যায়নি। সঙ্গে তাদের সন্তানও রয়েছে। তবে ছবিতে নেই। যত দূর চোখ যায়, শুধুই অথৈই পানি। তারই মাঝে কাছাকাছি তারা দুজন। ভেজা শরীরে রোদের আলোয় রাজের হাত ছুঁয়েছে শুভশ্রীর হাত। ব্যস্ত সময়কে বিদায় জানিয়ে এ যেন দিন কয়েকের বিরতি। শহুরে কোলাহল ছেড়ে নিজেদের মতো করে দিন যাপনের আনন্দটুকুই যেন এখন তাদের কাছে মুখ্য বিষয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি