পূর্ণিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস ঢাকাঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন চিত্র নায়িকা পূর্ণিমা। এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল। গত বুধবার দিবাগত রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে পূর্ণিমার অসুস্থতার বিষয়টি জানিয়েছেন আহমেদ ফাহাদ জামাল। তিনি বলেছেন, ‘পূর্ণিমার ডেঙ্গু হয়েছে। দুই দিন আইসিইউতে ছিল। চিকিৎসকের নির্দেশে আগামী দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। সবাই তার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে পূর্ণিমাকে। স্ট্যাটাসে পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল আরও জানিয়েছেন, পূর্ণিমার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। তার স্ট্যাটাসে ভক্তরা পূর্ণিমার দ্রুত সুস্থতা কামনা করছেন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৮ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৮ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি