পুতিনের সঙ্গে বৈঠককে ‘১০-এ ১০’ বললেন ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত শীর্ষ বৈঠককে ‘১০-এর মধ্যে ১০’ বলে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে শান্তির পথে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, আমি বলতে পারি, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক।আপনারা জানেন, তিনি একজন শক্ত মানুষ, এ ধরনের সব বিষয়ে ভীষণ কঠোর, কিন্তু বৈঠকটি ছিল দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মধ্যে উষ্ণ একটি বৈঠক। যখন তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, সেটি দারুণ ব্যাপার। আমার মনে হয় আমরা একটি চুক্তির খুব কাছাকাছি। তবে দেখুন, ইউক্রেনকেও এতে সম্মতি দিতে হবে।দুই বিশ্বনেতা শুক্রবার বিকেলে আলাস্কায় মিলিত হন ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিপূর্ণ পথ খোঁজার আশায়। এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি রাশিয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন অসংখ্য প্রাণ বাঁচানোর জন্য এবং ভবিষ্যতে যুদ্ধবিরতির আশায়। পরে তিনি জানান, বৈঠকটি ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’, তবে সংঘাত শেষ করার ক্ষেত্রে ‘এখনও আমরা সেখানে পৌঁছাইনি।’বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, আমরা বহু বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই।কিছু বড় বিষয় আছে যেখানে এখনও আমরা পুরোপুরি পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। তাই, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি