৪ মে ২০২৬

পুথির সাজে মুগ্ধতা ছড়ালেন মিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
পুথির সাজে মুগ্ধতা ছড়ালেন মিম

বাংলাপ্রেস ডেস্ক:   পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।

অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছেন এই নায়িকা।

সোমবার (১০ নভেম্বর) ছিল মিমের জন্মদিন। সেই উপলক্ষে একটি পেজ থেকে তার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি পুথির সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন। 

ভিডিওতে দেখা যায়, পুথির সাজে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন মিম। চোখের চাহনি আর মিষ্টি হাসি যেন নেটিজেনদের মন কেড়েছে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যিনি সৌন্দর্য, আবেগ আর ক্ষমতার প্রতিমূর্তি সেই নারীকে জানাই শুভ জন্মদিন। তিনি কোটি হৃদয়ের প্রেরণা, প্রতিটি দৃশ্যপটে এক অপরাজেয় শক্তি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি