পুরানা পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৪টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে।
তিনি আরও জানান, আগুন চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। তবে আগুনের কারণ তিনি জানাতে পারেননি।
এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি বলে জানান তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি