৬ মে ২০২৬

পুলওয়ামার জঙ্গি হামলার ৪৮ ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারো হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুলওয়ামার জঙ্গি হামলার ৪৮ ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারো হামলা

বিদেশ ডেস্ক : পুলওয়ামার জঙ্গি হানার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের রাজৌরি। ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক। আহতও হন এক জওয়ান।

জানা গিয়েছে, শহিদ মেজর ইঞ্জিনিয়ারিং কর্পসের আধিকারিক ছিলেন। শনিবার বিকেলে ৩ টে নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টেরে লাইন অব কন্ট্রোলে টহল দিচ্ছিলেন সীমান্তরক্ষী বাহিনী। ঠিক সেই সময়ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, সীমান্তরেখার দেড় কিলোমিটার ভিতর একটি জায়গার টহলদারির সময়, এক জওয়ান দেখেন, সেখানকার মাটি সদ্য খোঁড়া হয়েছে। এলাকা তল্লাশি করতে গিয়েই মাটির নিচে থাকা আইইডি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা আধিকারিকের। গুরুতর আহত হন আরেক সেনা জওয়ান।

সেনা সূত্রে খবর, ভারতীয় সেনাদের টার্গেট করতে লাইন অব কন্ট্রোল বরাবর এমন আইইডি বোমা পুঁতে রাখে জঙ্গিরা। বিষয়টি নতুন নয়। এভাবেই ভারতীয় সেনার উপর সহজ হামলার ছক কষে তারা। আর তাতেই প্রাণ গেল সেনা আধিকারিকের। পুলওয়ামায় সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এমন বিস্ফোরণের ঘটনা ফের আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীরে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সেনা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি