৫ মে ২০২৬

পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিল আ'লীগ কর্মীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিল আ'লীগ কর্মীরা

বাংলাপ্রেস অনলাইন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে জোরপূর্বক হ্যান্ডকাফসহ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবির ও আওয়ামী লীগের কর্মীরা। সোমবার দুপুরে উপজেলার কয়ড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আল আজাদ ভেংড়ী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাস ও নাশকতায় ১৬টি মামলা রয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদের উপস্থিত থাকার খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশের এসআই রিপনসহ ৬ জন পুলিশ কর্মকর্তা বাড়িটি ঘেরাও করে। এ সময় পুলিশের হাতে আটক হয় আলাউদ্দিন।

পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে ঘটনাস্থল থেকে পুলিশের গাড়িতে তোলার সময় স্থানীয় জামায়াত-শিবির ও আওয়ামী লীগের কয়েকজন কর্মীসহ প্রায় শতাধিক মানুষ পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে পুলিশ সদস্যরা লাঞ্ছিত হয় এবং আটককৃত জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হলে উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউসিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে জামায়াত নেতাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি