৬ মে ২০২৬

পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন
বাংলাপ্রেস ডেস্ক: পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মঙ্গলবার সিনহার মাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে টেলিফোনে সান্তনা দিয়েছেন। তিনি নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং সেই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহার পরিবার। এদিকে ফোনালাপে প্রধানমন্ত্রী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন বলে সিনহার মা গণমাধ্যমকে জানিয়েছেন। সিনহার মা নাসিমা আক্তার গণমাধ্যমকে বলেন, আজ (মঙ্গলবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ছেলে সিনহার এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আশ্বাস দিয়েছেন। নাসিমা আক্তার বলেন, ফোনালাপে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- আমিও একই পথের পথিক। আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি। এ সময় আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এখন তো আর ছেলেকে ফিরে পাব না। তবে আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার আশ্বাস দেন। প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। নিহত সিনহা রাশেদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়িতে পুরো নতুন টিম দেয়া হয়েছে। বিপি/এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি