৬ মে ২০২৬

পুলিশের গুড সার্ভিস 'আইজি ব্যাজ' পেলেন নাজমুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পুলিশের গুড সার্ভিস 'আইজি ব্যাজ' পেলেন নাজমুল
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : কল্যাণকর কাজের স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস (আইজি) ব্যাজ-২০২২’ পেয়েছেন নাজমুল আহসান চৌধুরী। প্রশংসনীয় ও ভালো কাজের জন্য দেওয়া এই ব্যাজ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। ৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়। ব্যাজটি পরিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাজমুল চট্টগ্রাম জেলের সীতাকুন্ড উপজেলার মাষ্টার পাড়া’র বাসিন্দা। তিনি ২০০২ সালে কনস্টেবল হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর থেকেই সততার সঙ্গে নিজ দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত হন। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার আইসিটি শাখায় কর্মরত রয়েছেন। তিনি পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ ২০২২ সি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। এরআগে লক্ষ্মীপুরে কর্মরত থাকাকালীন ২০১৭ সালে নাজমুল জেলার শ্রেষ্ঠ আইটি অফিসারের পুরস্কার পেয়েছেন। পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে ২০০২ সালে প্যারেডে প্রথম স্থান অর্জন করে মেডেলসহ সম্মাননা পেয়েছেন। এছাড়া ২০ বছর চাকুরী জীবনে ২১ টি জিএস, ৩৮ টি অর্থ পুরস্কারসহ বিভিন্ন সময় ৬৮ টি পুরস্কার পায় নাজমুল। জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসাবে প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়। ভালো কাজের জন্য এবছর ৪৫৮ জনকে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ও ‘এফ’ এই ছয়টি ক্যাটাগরিতে ভাগ করে ব্যাজ দেওয়া হয়েছে। এছাড়াও যারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন তাদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়। পদক পাওয়া এই পুলিশ কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) নাজমুল আহসান চৌধুরী বলেন, পুলিশ বিভাগে দক্ষতার সাথে কাজ করে যথাযথ মর্যাদায় পেয়েছি। তাই ভবিষ্যতে আরো দৃঢ় মনোবল নিয়ে কাজ করবো এই প্রত্যাশায়, সকলের নিকট দোয়া প্রার্থী বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি