পুলিশে ফের বড় রদবদল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৬২ জন কর্মকর্তাকে নতুন করে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত স্থানে বদলি করা হলো।
প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়, বদলি হওয়া কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি