২০ জুন ২০২৬

পুলিশ ম্যাজিকের মতো আমাকে সহযোগিতা করেছে : পরীমণি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পুলিশ ম্যাজিকের মতো আমাকে সহযোগিতা করেছে : পরীমণি
বাংলাপ্রেস ডেস্ক: আমাকে ডিবি পুলিশ ডাকেনি, আমি নিজে থেকেই এখানে এসেছি জানিয়ে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, আমাকে কাজে ফিরতে হবে। পুলিশ বন্ধুসুলভ আচরণ করেছে। হারুন স্যার অনেকটা ম্যাজিকের মতো সবকিছু করেছেন। মঙ্গলবার (১৫ জুন) ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিত্রনায়িকা পরীমণি বলেন, এতোটা তাড়াতাড়ি ম্যাজিকের মতো পুলিশ আমাকে সহযোগিতা করবে সেটা আমি ভাবতে পারিনি। কয়েক ঘণ্টার মধ্যেই দেখলাম অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। পুলিশের ভূমিকা নিয়ে প্রথম দিনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, প্রথমে অভিযোগটা আপনারা আমার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে জেনেছিলেন। এরপর আমি অনেক কথাই বলেছি। এ বিষয়ে ফেসবুক পেজেও ব্যাখ্যা করেছি। আইজিপির সঙ্গে যোগাযোগ ও অসহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আমি আইজিপির কাছে বক্তব্য পৌঁছাতে পারিনি বলেই এতো কথা। তিনি আমার একমাত্র ভরসাস্থল ছিলেন। তার কান পর্যন্ত আমার বার্তা পৌঁছার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। উল্লেখ্য, গত ৯ জুন (বুধবার) রাতে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরীমণির। রোববার (১৩ জুন) রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ ঘটনায় মামলাও দায়ের করেছেন তিনি। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। নাসির ও পরীমণির বন্ধু অমিসহ ৫ জনকে ইতোমধ্যে মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছে। এ মামলায় আজ নাসির উদ্দিনসহ দুই জনের সাত দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি