পুলিশ হেফাজতে থাকবে শিল্পার স্বামী পর্ণ মেকার রাজ কুন্দ্রা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী মঙ্গলবার পর্যন্ত হাজতে থাকতে হবে তাঁকে। বাইকুল্লা জেলে রাখা হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় আরেক অভিযুক্ত রায়ান থর্পেকেও (রাজের কোম্পানির IT প্রধান ) পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পর্ন ফিল্ম তৈরির অভিযোগে ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশের সাইবার সেল। সেদিন বিকেলেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সময় শুক্রবার পর্যন্ত রাজকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ, পর্ন ফিল্ম থেকে পাওয়া টাকা দিয়ে অনলাইন বেটিং করতেন রাজ কুন্দ্রা। এই কারণে রাজের ইয়েস ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইউনাইটেড ব্যাংক অফ আফ্রিকার লেনদেন খতিয়ে দেখতে চান তদন্তকারী অফিসাররা।
শোনা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী গেহনা বশিষ্ঠের গ্রেপ্তারির পর গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল। তাঁর সূত্র ধরেই রাজ কুন্দ্রার কর্মচারী উমেশ কামাতের হদিশ পান তদন্তকারী অফিসাররা। তথ্য ও প্রমাণ হাতে নিয়েই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। রাজকে এই গোটা কর্মকাণ্ডের মূল যড়যন্ত্রকারী হিসেবে ব্যাখ্যা করেছিল পুলিশ। অন্যদিকে, পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রী দাবি করেন রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। এমন পরিস্থিতিতেই সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বই পুলিশ অভিযান চালালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ টি পর্ন ভিডিও। একটি সার্ভারও পুলিশের হাতে এসেছে বলে খবর।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি