৬ মে ২০২৬

পুলিশ দেখে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পুলিশ দেখে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর
বাংলাপ্রেস ডেস্ক: পুলিশ দেখে পালাতে গিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন কামাল হোসেন। তবে পুলিশ বলছে, তারা কামাল হোসেনকে ধরতে সেখানে যাননি। গিয়েছিলেন অন্য কাজে। নগরীর দাসপুকুর এলাকার বাসিন্দা কামাল হোসেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় আত্মগোপনে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কামাল হোসেনের ছেলে সোহান হোসেন শাকিল বলেন, রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ছাদে উঠতে যান। সিঁড়িতেই অসুস্থ হয়ে তিনি মারা যান। নগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। রাতে তিনি মারা গেছেন। ওসি আরও বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ একটি কাজে গিয়েছিল। তবে সেখানে কামাল হোসেন আছেন কিনা তা জানতো না। পুলিশ দেখে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার পরিবার লাশ দাফনের কাজ করছে। প্রসঙ্গত, তিনি রাজনৈতিক ক্যারিয়ারের শুরুর দিকে বিএনপির রাজনীতি করলেও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সরকারি দলের রাজনীতিতে যুক্ত হন। তবে তার দলীয় কোনো পদ ছিল না। গত ৫ আগস্ট সরকার পতনের পর তার নামে চারটি মামলা হয়। তখন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি