৪ মে ২০২৬

পুকুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুকুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার মাছ মারা গেছে।

মৎস্য কর্মকর্তা ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পৌরশহরের ছোলনা গ্রামের রুবেল শেখের কাছ থেকে ময়না ইউপির ৭নং ওয়ার্ড মেম্বর ও মৎস্য ব্যবসায়ী মো: পলাশ বিশ্বাস ৪০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য রেলস্টেশনের পাশের পুকুরটি লিজ নেয়।

৬ লাখ টাকা ব্যয়ে ওই পুকুরে প্রায় দুই লাখ তেলাপিয়ার পোনা মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করত। গতকাল রাতে কে বা কারা পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। মৎস্য ব্যবসায়ী মো: পলাশ বিশ্বাস জনান, ‘এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। আমি পথে বসে গেলাম।’ এক সপ্তাহ পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত। শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। এ পর্যন্ত তার হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা ৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।

তিনি এই ঘটনায় বোয়ালমারী থানায় একটি জিডি করবেন বলেও জানিয়েছেন। বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত বিশ্বাস বলেন, পুকুর পরিদর্শন করেছি সকালে। পুকুরের পানি পরিক্ষা করেছি কিন্তু পানিতে কোন ধরনের সমস্যা পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে যে পুকুরে বিষ প্রয়োগের কারনে মাছ মারা গেছে। ভুক্তভোগী পলাশ বিশ্বাসকে একটি প্রত্যায়নপত্র দেয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি