বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনিকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি মাথা ও পিঠে আঘাত পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় গলাচিপায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। নামাজ পড়ে বের হওয়ার সময় ১০/১২ জন দুর্বৃত্ত গোলাম মাওলা রনির ওপর হামলা করে। বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে।
এ সময় তারা রড ও লাঠিসোটা দিয়ে তাকে পেটাতে থাকে। স্থানীয়দের সহযোগীতায় রনিকে উদ্ধার করা হয়। এর আগেই দুর্বৃত্তদের হামলায় তিনি মাথা ও পিঠে আঘাত পান। গোলাম মাওলা রনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]