৫ মে ২০২৬

পতনের জন্য কিউবাকে প্রস্তুত থাকতে ট্রাম্পের হুশিয়ারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পিএম
পতনের জন্য কিউবাকে প্রস্তুত থাকতে ট্রাম্পের হুশিয়ারি

নোমান সাবিত: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানে আটক করার পর কিউবার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম -এর উপস্থিতিতে ট্রাম্প বলেন, হাওয়ার্ড আপনি দেখছেন, সবাই দেখছে কিউবা ভেঙে পড়ার জন্য প্রস্তুত।

সপ্তাহান্তে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি বৃহৎ পরিসরের হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, মাদুরো আটক হওয়ার পর একটি ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিকে পরিচালনা করবে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের আশপাশে এমন দেশ চাই, যেগুলো টেকসই ও সফল—এবং যেখানে তেল অবাধে বাজারে আসতে পারে। এতে দাম কমে, যা আমাদের দেশের জন্য ভালো।

তিনি আরও যোগ করেন, আমাদের একেবারে কাছেই পড়শি না হলেও কাছাকাছি একটি খুব অসুস্থ দেশ আছে, সেটি ভেনেজুয়েলা। কলম্বিয়াও খুব অসুস্থ একজন অসুস্থ মানুষের নেতৃত্বে চলছে, যে কোকেন তৈরি করতে ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে।” এখানে তিনি সম্ভবত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো -এর কথাই ইঙ্গিত করেছেন।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কড়া সমালোচনা করেছেন পেত্রো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র 'মানব ইতিহাসে প্রথম দেশ, যে দক্ষিণ আমেরিকার একটি রাজধানীতে বোমা হামলা চালিয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো বলেন, “এটি এক ভয়াবহ ‘পদক’কারণ প্রজন্মের পর প্রজন্ম দক্ষিণ আমেরিকানরা এটি ভুলবে না। ক্ষত দীর্ঘদিন খোলা থাকবে; প্রতিশোধ থাকা উচিত নয়, যদিও আমাদের লাতিন পূর্বপুরুষরা আমাদের মনে সবসময় ‘ভেন্ডেটা’র কথা ফিসফিস করে।

ট্রাম্প মেক্সিকোকেও সতর্কবার্তা দেন। তিনি বলেন, দেশটিকে “নিজেদের কাজ গুছিয়ে নিতে হবে, কারণ মাদক 'মেক্সিকোর ভেতর দিয়ে ঢল নামিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রকে 'কিছু একটা করতেই হবে।'

তিনি যোগ করেন, আমরা চাই মেক্সিকোই এটি করুক। তারা সক্ষম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে কার্টেলগুলো খুব শক্তিশালী।

সোমবার এক বিবৃতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, তাঁর দেশের অবস্থান 'যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ়, স্পষ্ট এবং ঐতিহাসিক।

স্প্যানিশ থেকে অনূদিত ওই বিবৃতিতে তিনি আরও বলেন, 'ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে এবং প্রাণহানি ঘটেছে মেক্সিকো একটি নীতিই পুনর্ব্যক্ত করছে, যা নতুন নয় এবং কোনো দ্ব্যর্থতা রাখে না। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে কিভাবে প্রত্যাখ্যান করি।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি