পথচারীর থাপ্পড়ে প্রাণগেল ইজিবাইক চালকের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে এক ইজিবাইক চালককে থাপ্পর দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে।
রোববার সকালে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহতের নাম সোহেল মিয়া (১৯)। সে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। সোহেল ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় সোহেলের যাত্রীবাহি ইজিবাইকটির সঙ্গে স্থানীয় নিজ সরিষা গ্রামের ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে ময়নাল মিয়ার শরীরে ঘষা লাগে। শরীরে সামান্য ঘষা লাগায় ইজিবাইক চালক সোহেলকে থামিয়ে থাপ্পর দিতে শুরু করে। এতে জ্ঞান হরিয়ে ফেলে সোহেল। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি