৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:২৬ পিএম
পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

 

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেতে যাচ্ছে বিজেপি। ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ২০৫ আসনে। সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়, যা বিজেপি অনেক আগেই নিশ্চিত করেছে।

নির্বাচনে বিজেপির এই অভাবনীয় সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।


সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় এক স্ট্যাটাসে নরেন্দ্র মোদী লেখেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’। ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন ‘চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’।

সামাজিক মাধ্যম এক্স-এ মোদি লিখেছেন, ‘জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

এক্স-এ দেয়া আরেক পোস্টে মোদি লেখেন, ‘প্রজন্ম ধরে অগণিত কার্যকর্তার প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের (কর্মী-সমর্থক) সবাইকে অভিবাদন জানাই। বছরের পর বছর ধরে তারা মাঠে কঠোর পরিশ্রম করেছেন, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন এবং আমাদের উন্নয়ন কর্মসূচি নিয়ে কথা বলেছেন। তারাই আমাদের দলের শক্তি।’


এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা শেষ’।

তাদের দাবি, রাজ্যটিতে বিজেপিই সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনও শুরু করেছেন। এছাড়া, জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে।


এই নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।

বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন, এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন: বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি