৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু
বাংলাপ্রেস ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কার্যত লকডাউন শুরু হয়ে গেছে। রবিবার সকাল ৬টা থেকে আগামী ১৫ দিন অর্থাৎ ৩০ মে পর্যন্ত। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই ফের এমন কড়া বিধি-নিষেধ জারি করেছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ১৫ দিন কেবল জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া সমস্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকছে এই ১৫ দিন। বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। এটিএম পরিষেবা স্বাভাবিক থাকলে ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। মুদিখানা এবং বাজার খোলা থাকবে শুধুমাত্র সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। আগেই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এ বার তার সঙ্গে গণপরিবহনের অন্যান্য মাধ্যমগুলিও (বাস, মেট্রো, ফেরি পরিষেবা) সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। তবে জরুরি প্রয়োজনে রাস্তায় কিছু ট্যাক্সি এবং অটো চলাচলে ছাড় রয়েছে। পাশাপাশি রাত ৯টার পর জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বার হতেও পারবেন না ভোর ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কোনও ব্যক্তি রাস্তায় বার হন তা হলে পুলিশ তাঁকে আটক করতে পারে। এমনকি তাঁর বিরুদ্ধে মহামারি আইন অনুযায়ী ব্যবস্থাও নিতে পারে পুলিশ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি