৮ মে ২০২৬

পশ্চিমাঞ্চল রেলের সময়সূচিতে পরিবর্তন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পশ্চিমাঞ্চল রেলের সময়সূচিতে পরিবর্তন

বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। পশ্চিমাঞ্চল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৮টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিন এই দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচল করবে।

নীলফামারীর চিলাহাটি থেকে খুলনার মধ্যে চলাচলরত আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস সোমবার ও সান্তাহার-দিনাজপুর লাইনে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস রোববার বন্ধ থাকবে।

রাজশাহী-খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলরত আন্তঃনগর আপ ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহীমুখী ডাউন ধুমকেতু এক্সপ্রেস শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এদিকে পশ্চিমাঞ্চলের আটটি ট্রেনের জন্য নতুন বন্ধের দিন হল- রাজশাহী-পাবনার মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস সোমবার, রাজশাহী থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে রাজশাহীমুখী বিরতিহীন বনলতা এক্সপ্রেস শুক্রবার, ঢাকা-বেনাপোল এক্সপ্রেস বুধবার, কুড়িগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী আপ কুড়িগ্রাম এক্সপ্রেস বুধবার, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ লাইনের শাটল ট্রেন বুধবার।

এছাড়া পাবনার ঈশ্বরদী-ঢালারচর চলাচলকারী ঢালারচর শাটল ট্রেন সোমবার এবং টাঙ্গাইল-ঢাকায় চলাচলরত টাঙ্গাইল কমিউটার ট্রেন শুক্রবার, রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলরত আপ টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার ও গোবরা থেকে রাজশাহী রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস মঙ্গলবার বন্ধ থাকবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২৮টি ট্রেনের নতুন সময়সূচিও ঘোষণা করা হয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন দুপুর সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন ভোর সোয়া ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে দুপুর ১২টায়।

একইভাবে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন বিকাল ৪টায় ছেড়ে সাগরদাঁড়ি রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়।

এদিকে আন্তঃনগর ধূমকেতু আপ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ১১টা ২০মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ডাউন লাইনে ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে দুপুর ১১টা ৪০ মিনিটে।

বিরতিহীন আন্ত:নগর বনলতা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়। ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আন্ত:নগর পদ্মা এক্সপ্রেস আপ প্রতিদিন বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে প্রতিদিন বিকাল ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে। উপরোক্ত ট্রেনগুলো ব্যতীত অন্যান্য ট্রেনের সময়সূচি অপরিবর্তিত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি